মূল অংশে যান
Coding Lab BD

AI দিয়ে ওয়েব অ্যাপ তৈরি

আইডিয়া থেকে লাইভ ওয়েব অ্যাপ, AI-এর সাহায্যে, ধাপে ধাপে। কোডিং না জানলেও ৪ সপ্তাহে, ৮টি লাইভ ক্লাসে নিজের ওয়েব অ্যাপ বানিয়ে ইন্টারনেটে প্রকাশ করুন।

সবার জন্য শুরু থেকে ৪ সপ্তাহ, ৮টি লাইভ ক্লাস শুরু ৬ নভেম্বর
ইন্সট্রাক্টর
Shahinur Rahman Khan

কোর্স সম্পর্কে

আইডিয়া থেকে লাইভ ওয়েব অ্যাপ, ধাপে ধাপে।

কোডিং না জানলেও নিজের দরকারের একটা ওয়েব অ্যাপ বানানো যায়। এই কোর্সে AI টুল ব্যবহার করে আইডিয়া ঠিক করা, পরিকল্পনা করা, অ্যাপ বানানো, দরকারি ফিচার যোগ করা আর শেষে ইন্টারনেটে প্রকাশ করা শিখবেন। মোট ৪ সপ্তাহ, ৮টি লাইভ ক্লাস।

ওয়েব অ্যাপ মানে ব্রাউজারে চলা অ্যাপ, যেমন Facebook বা Gmail-এর ওয়েব সংস্করণ। একটা লিংক দিলেই যে কেউ মোবাইল বা কম্পিউটার থেকে খুলতে পারবে, কিছু ইনস্টল করতে হবে না।

কোর্সের তথ্য এক নজরে

  • মেয়াদ: ৪ সপ্তাহ
  • লাইভ ক্লাস: ৮টি, প্রতিটি ৯০ মিনিট
  • ক্লাসের দিন: প্রতি শুক্রবার ও সোমবার
  • সময়: রাত ৮:৩০ থেকে ১০:০০
  • শুরু: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • মাধ্যম: অনলাইন লাইভ (Google Meet/Zoom)
  • রেকর্ডিং: প্রতিটি ক্লাসের ভিডিও পাবেন

কোর্সটা কেন

অনেকের মাথায় একটা ওয়েবসাইট বা ছোট সফটওয়্যারের কথা থাকে। কারও দোকানের অর্ডারের হিসাব রাখার জন্য, কারও কোচিংয়ের হাজিরার জন্য, কারও নিজের পরিচিতির পেজ হিসেবে। কিন্তু কোডিং জানা নেই, আর ডেভেলপার রাখার বাজেটও নেই। তাই কাজটা আর শুরুই হয় না।

AI এখন এই জায়গায় অনেকটা বদল এনেছে। কী চান তা ঠিকমতো বুঝিয়ে বলতে পারলে AI কোড লিখে দেয়, ডিজাইন বদলে দেয়, ভুল খুঁজে ঠিক করে দেয়। তবে কী চাইতে হবে, কীভাবে চাইতে হবে, আর AI ভুল করলে কী করতে হবে, এটুকু জানা লাগে। এই কোর্সে মূলত সেটাই শেখানো হবে।

এখানে শুধু টুল চালানো দেখানো হবে না। প্রত্যেকে নিজের একটা আইডিয়া নিয়ে কাজ করবেন। কোর্স শেষে সেটা অনলাইনে চলবে, অন্যকে লিংক দিয়ে দেখানো যাবে।

কী ধরনের অ্যাপ বানাতে পারবেন

যেমন:

  • ব্যবসার জন্য: পণ্যের তালিকা, কাস্টমারের তথ্য বা অর্ডারের হিসাব
  • কোচিং বা স্কুলের জন্য: শিক্ষার্থীর তথ্য, হাজিরা বা ফলাফল
  • হিসাবের টুল: দৈনিক আয়-ব্যয়, অফিসের খরচ বা বাকির খাতা
  • রেস্টুরেন্টের জন্য: ডিজিটাল মেনু, QR মেনু বা টেবিল বুকিং
  • নিজের জন্য: পোর্টফোলিও, পরিচিতি বা সার্ভিসের ওয়েবসাইট
  • যেকোনো আইডিয়া: আপনার যেকোনো আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া

কোর্স শেষে আপনার অ্যাপ অনলাইনে লাইভ থাকবে, আর আপনি আইডিয়া থেকে নিজেই ওয়েব অ্যাপ বানাতে সক্ষম হবেন।

কাদের জন্য

  • শিক্ষার্থী: নিজের প্রজেক্ট বা পোর্টফোলিও বানাতে চান, নতুন প্রযুক্তি হাতে-কলমে শিখতে চান
  • চাকরিজীবী: অফিসের রোজকার কাজ সহজ করতে ছোট টুল বানাতে চান
  • ব্যবসায়ী: নিজের ব্যবসার জন্য ওয়েবসাইট, অর্ডার ফর্ম বা হিসাবের টুল চান
  • উদ্যোক্তা: নতুন আইডিয়া কম খরচে বানিয়ে পরীক্ষা করে দেখতে চান
  • ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী: AI দিয়ে ওয়েব অ্যাপ বানানোর শুরুর দক্ষতা চান

যা লাগবে

  • কোডিং জানা লাগবে না
  • একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার (মোবাইলে হবে না)
  • ইন্টারনেট সংযোগ
  • ক্লাসের বাইরে সপ্তাহে কিছুটা সময় নিজের প্রজেক্টে কাজ করার ইচ্ছা

কীভাবে ভর্তি হবেন

"এখনই ভর্তি হন" বাটনে চাপ দিন। bKash-এ ফি Send Money করে ফর্মে নাম, মোবাইল নম্বর, ইমেইল আর TrxID লিখে জমা দিন। পেমেন্ট মিলিয়ে আমরা ভর্তি নিশ্চিত করে ক্লাসের লিংক জানিয়ে দেব।

কোনো প্রশ্ন থাকলে WhatsApp কিংবা কল করুন: ০১৭৮৪৬৯৪০৬০

সাধারণ প্রশ্ন

এটা কি মোবাইল অ্যাপ বানানোর কোর্স?
না। এখানে ওয়েব অ্যাপ বানানো শেখানো হবে, যা ব্রাউজারে চলে আর মোবাইল-কম্পিউটার দুইটাতেই খোলা যায়। Play Store-এ তোলার মতো মোবাইল অ্যাপ এই কোর্সে নেই।

কোডিং একদম না জানলেও পারব?
হ্যাঁ, এই কোর্স তাঁদের জন্যই। কোড লিখবে AI, আপনি শিখবেন কীভাবে তাকে দিয়ে ঠিকঠাক কাজ করিয়ে নিতে হয়।

কী কী লাগবে?
একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ। শুধু মোবাইল দিয়ে অ্যাপ বানানো কঠিন, তাই কম্পিউটার থাকা জরুরি।

ক্লাস কোথায় হবে?
পুরোপুরি অনলাইনে, লাইভ। ঘরে বসেই যোগ দিতে পারবেন, ক্লাসে সরাসরি প্রশ্নও করতে পারবেন।

আমার কোনো আইডিয়া নেই, তাও ভর্তি হতে পারব?
অবশ্যই। প্রথম ক্লাসে নিজের কাজ, ব্যবসা বা পড়াশোনা থেকে আইডিয়া খুঁজে বের করার পদ্ধতি শেখানো হবে।

কোনো ক্লাস মিস করলে কী হবে?
প্রতিটি ক্লাসের রেকর্ড করা ভিডিও আপনার ড্যাশবোর্ডে পাবেন। মিস করা ক্লাস পরে দেখে নিতে পারবেন, আগের ক্লাসও যতবার খুশি আবার দেখতে পারবেন।

সার্টিফিকেট পাব?
হ্যাঁ। নিজের বানানো অ্যাপ লাইভ করে তার লিংক জমা দিলে Completion Certificate পাবেন।

ইন্সট্রাক্টর

Shahinur Rahman Khan

Shahinur Rahman Khan

Software Engineer, Ishraak Solutions Limited

Ex Programming Trainer, ICT Division

কী কী শিখবেন

সপ্তাহ ১: আইডিয়া ও পরিকল্পনা

ক্লাস ১ · আইডিয়া বাছাই (শুক্র, ৬ নভেম্বর)

  • AI কী পারে আর কী পারে না: ChatGPT, Gemini, Claude কোনটা কোন কাজে
  • নিজের কাজ, ব্যবসা বা পড়াশোনার সমস্যা থেকে আইডিয়া খুঁজে বের করা
  • AI-কে দিয়ে আইডিয়া যাচাই: কারা ব্যবহার করবে, আগে থেকে এমন কিছু আছে কিনা
  • কাজ: নিজের আইডিয়া এক অনুচ্ছেদে লিখে জমা দেওয়া

ক্লাস ২ · আইডিয়া থেকে পরিকল্পনা (সোম, ৯ নভেম্বর)

  • AI দিয়ে ফিচারের তালিকা বানানো, আর প্রথম ভার্সনে কোনগুলো লাগবেই তা বাছাই
  • অ্যাপে কয়টা পেজ থাকবে, কোন পেজে কী থাকবে, তার খসড়া নকশা
  • AI-কে কাজ বুঝিয়ে দেওয়ার কৌশল: পরিষ্কার নির্দেশনা লেখা
  • কাজ: নিজের অ্যাপের পরিকল্পনা আর পেজের তালিকা

সপ্তাহ ২: বানানো শুরু

ক্লাস ৩ · প্রথম ভার্সন (শুক্র, ১৩ নভেম্বর)

  • AI কোডিং টুল (Google Antigravity) কম্পিউটারে চালু করা
  • পরিকল্পনা দিয়ে AI-কে প্রথম ভার্সন বানাতে দেওয়া, আর নিজের কম্পিউটারে চালিয়ে দেখা
  • কাজ: নিজের অ্যাপের প্রথম ভার্সন চালু করা

ক্লাস ৪ · ডিজাইন ও পেজ (সোম, ১৬ নভেম্বর)

  • রং, লেখা, ছবি আর লোগো দিয়ে অ্যাপ নিজের মতো সাজানো
  • মোবাইলে যেন ঠিকমতো দেখায়
  • বাকি পেজগুলো যোগ করা
  • কাজ: সব পেজ বানানো শেষ করা

সপ্তাহ ৩: অ্যাপকে কাজের করে তোলা

ক্লাস ৫ · তথ্য জমা রাখা (শুক্র, ২০ নভেম্বর)

  • ফর্ম থেকে তথ্য নেওয়া আর ডাটাবেসে জমা রাখা
  • লগইন: কে কী দেখতে পারবে
  • জমা থাকা তথ্য তালিকা ও হিসাব আকারে দেখানো
  • কাজ: নিজের অ্যাপে অন্তত একটা ফর্ম আর তথ্যের তালিকা

ক্লাস ৬ · ভুল ধরা ও উন্নত করা (সোম, ২৩ নভেম্বর)

  • কিছু কাজ না করলে AI-কে দিয়েই কারণ খুঁজে ঠিক করানো
  • অন্য কাউকে দিয়ে অ্যাপ ব্যবহার করিয়ে মতামত নেওয়া
  • নিজের কাজের ব্যাকআপ রাখা (GitHub)
  • কাজ: দুজনকে দিয়ে অ্যাপ ব্যবহার করিয়ে ভুলগুলো ঠিক করা

সপ্তাহ ৪: লাইভ

ক্লাস ৭ · ইন্টারনেটে চালু করা (শুক্র, ২৭ নভেম্বর)

  • ডোমেইন ও হোস্টিং কী, কত খরচ, কোথা থেকে কিনবেন
  • বিনামূল্যে বা কম খরচে নিজের অ্যাপ লাইভ সার্ভারে তোলা
  • নিজের নামের ঠিকানা (ডোমেইন) যুক্ত করা
  • কাজ: নিজের অ্যাপ লাইভ করে লিংক জমা দেওয়া

ক্লাস ৮ · সমাপনী ক্লাস (সোম, ৩০ নভেম্বর)

  • নিজের অ্যাপ আরও বড় করার পরিকল্পনা
  • এরপর কী শিখবেন, আর এই দক্ষতা দিয়ে কীভাবে আয় করা যায়
  • Completion Certificate