মূল অংশে যান
Coding Lab BD

গোপনীয়তা নীতি

আপনি আমাদের কাছে কোন তথ্য দেন, সেটা কেন নিই আর কীভাবে ব্যবহার করি, এখানে সহজ ভাষায় লেখা আছে।

আমরা কোন তথ্য নিই

  • ফ্রি ক্লাস বা অ্যাকাউন্টের জন্য আপনার নাম, মোবাইল (WhatsApp) নম্বর আর, দিলে, ইমেইল।
  • কোর্সে ভর্তি হলে অর্ডারের তথ্য (কোন কোর্স, কত টাকা, পেমেন্ট সফল হয়েছে কিনা)।
  • যোগাযোগ ফর্ম বা নিউজলেটারে আপনি যা লিখে পাঠান।

কেন নিই

  • ক্লাসের লিংক ও রিমাইন্ডার পাঠাতে (WhatsApp বা ইমেইলে), এবং কোর্সের ভর্তি ও ক্লাসের যোগাযোগের জন্য।
  • আপনার প্রশ্নের উত্তর দিতে।
  • নতুন কোর্স বা ফ্রি ক্লাসের খবর জানাতে, যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন।

পেমেন্ট

পেমেন্ট হয় bKash-এর নিজস্ব পেজে। আপনার bKash পিন বা পাসওয়ার্ড আমরা কখনও দেখি না বা রাখি না। আমরা শুধু পেমেন্ট সফল হয়েছে কিনা, তার ফলাফল পাই।

Meta Pixel ও কুকিজ

আমাদের কিছু পাবলিক পেজে Meta (Facebook)-এর Pixel ব্যবহার হয়। এর মাধ্যমে কোন বিজ্ঞাপন থেকে কতজন সাইটে এসেছেন বা ফ্রি ক্লাসে রেজিস্টার করেছেন তা মাপা হয়, এবং আগ্রহী মানুষদের কাছে আমাদের বিজ্ঞাপন পৌঁছানো যায়। রেজিস্ট্রেশনের সময় আপনার ফোন নম্বর বা ইমেইল এনক্রিপ্ট (হ্যাশ) করা অবস্থায় Meta-র কাছে যেতে পারে। লগইন, পাসওয়ার্ড ও পেমেন্টের পেজে এই Pixel চলে না। সাইট ঠিকমতো চালাতে (যেমন লগইন ধরে রাখতে) আমরা প্রয়োজনীয় কুকিও ব্যবহার করি।

Facebook-এ বিজ্ঞাপনের পছন্দ বদলাতে চাইলে আপনার Facebook অ্যাকাউন্টের Ad preferences থেকে তা করতে পারেন।

তথ্য কারও কাছে বিক্রি করি না

আপনার তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না। শুধু সাইট চালানোর জন্য প্রয়োজনীয় সেবা (হোস্টিং, ইমেইল, bKash পেমেন্ট ও উপরে বলা Meta Pixel) এর বাইরে অন্য কাউকে দিই না।

আপনার অধিকার

আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে, কিংবা আমাদের ইমেইল থেকে সাবস্ক্রিপশন বন্ধ করতে চাইলে যোগাযোগ পেজ থেকে জানান।